শিরোনাম

রোনাল্ডোর থাই ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদ

নিউজ ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনাল্ডোর থাইয়ের পেশীতে টান পড়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এর অর্থ হচ্ছে আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে রোনাল্ডোর খেলা নিয়ে সংশয় আছে।
বুধবার লা লিগায় ভিয়ারেলের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচের শেষের দিকে পর্তুগিজ এই তারকা ডান থাইয়ে আঘাত পান। এ সম্পর্কে ক্লাবের প্রধান কোচ জিনেদিন জিদান বলেছেন, রোনাল্ডোর ইনজুরি ততটা গুরুতর নয়, এজন্য তিনি ততটা চিন্তিত নন। এদিকে রোনাল্ডো নিজে ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন ঘটনার পরে সবকিছুই ঠিক আছে।
মাদ্রিদের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, চলতি সপ্তাহে পেশীর অবস্থা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। এ কারণেই রোনাল্ডোর ফিরে আসার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুক্রবার স্থানীয় হাসপাতালে পরীক্ষার পরে তার ডান থাইয়ের পেশীতে ইনজুরি ধরা পড়েছে। তবে তার ইনজুরি এখন পর্যবেক্ষণে রাখা হবে।
এবারের মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগে কোন ম্যাচে এক মিনিটও অনুপস্থিত ছিলেন না রোনাল্ডো। এখন ধারণা করা হচ্ছে, শনিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হবে। এমনকি মঙ্গলবার ম্যান সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগও তিনি অনুপস্থিত থাকতে পারেন।
পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য রোনাল্ডোর ২০১৬ ইউরোতে অংশগ্রহণ নিয়ে এখনই চিন্তিত নন। ৩১ গোল করে ইতোমধ্যেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনটি ধরে রেখেছেন সিআর সেভেন। সব ধরনের প্রতিযোগিতায় তার গোলসংখ্যা ৪৭।

basic-bank

Be the first to comment on "রোনাল্ডোর থাই ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদ"

Leave a comment

Your email address will not be published.


*