নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে শনিবার (৫ নভেম্বর) ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় হলরুমে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, বিআরডিবি চেয়ারম্যান খান মশিয়ার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন, শাহাবুদ্দিন শেখ, সমবায়ী ইজাবুল শেখ,ইবাদুল রেজা ও মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান,প্রমুখ।
লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত"