নিউজ ডেস্ক : সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার বারৈয়াঢালা মহালংকা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালংকা গ্রামে পুলিশের ড্রেস পরিহিত ২০/২৫ জনের সংর্ঘবদ্ব ডাকাত দল প্রথমে মুক্তিযোদ্ধা নূর আলমের বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালি-গালাস করে ভাতিজা নয়নকে খুজতে থাকে। বিষয়টি মুক্তিযোদ্ধার কাছে সন্দেহ হয়। পরে ডাকাত দল ঘরের বিভিন্ন ঘর তল্লাসি করে মূল্যাবান জিনিস-পত্র নিয়ে যায়। এরপর একই এলাকার আলমগীর, আকতার ও শরীফের ঘরে ডাকাতদল ডাকাতি করে ঘরে থাকা স্বর্ণ-অলংকার ও মূল্যাবান জিনিস-পত্র নিয়ে যায়। মাঝে কিছু দিন ডাকাতি বন্ধ থাকলেও ডাকাত দল সুকৌশলে নতুন ধরণের পদ্বতি পাল্টে ডাকাতি শুরু করেছে বলে এলাকাবাসির অভিযোগ।
সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে ডাকাতি

Be the first to comment on "সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে ডাকাতি"