নিউজ ডেস্ক : ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক ছবি ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তির প্রথম দিনেই ব্যবসায়িক সফলতা পেয়েছে। সূত্র মতে, প্রথম দিনে ছবিটির আয় ২১ কোটি তিন লাখ রুপি। যা এ বছরের অন্যতম একটি রেকর্ড।
এ বছর জুলাইয়ে মুক্তি পাওয়া সালমান খানের ‘সুলতান’ ছবিটির প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে করা আয়ের দিক দিয়ে সেই হিসেবে দ্বিতীয় স্থানেই জায়গা করে নিয়েছে ধোনির এই বায়োপিক। নির্মাতাদের আশা, ছবিটির এ আয় অব্যাহত থাকবে।
নিরাজ পাণ্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শক-সমালোচক দুই পক্ষেরই হাততালি পাচ্ছেন সুশান্ত।
সুপার হিট ধোনির বায়োপিক

Be the first to comment on "সুপার হিট ধোনির বায়োপিক"