শিরোনাম

সুপ্রীম কোর্টে মূর্তি নয় : আওয়ামী ওলামা লীগ

নিউজ ডেস্ক : বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবি থেমিসের প্রতিমূর্তিকে ইসলাম বিরোধী উল্লেখ করে সেটিকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি দল। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন বোখারী বলেন, আটানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দুদের চক্রান্তে দেশে মূর্তিপূজার প্রসার ঘটানো হচ্ছে। এটা করতে দেওয়া যাবে না।
তিনি বলেন, সুপ্রীমকোর্টের সামনে স্থাপিত মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের খিলাফ এবং ইসলামে হারাম ঘোষিত মূর্তি সরাতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে অপসারণে বাধ্য করা হবে।
এ সময় তিনি বিএনপিকে অবিলম্বে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবি জানান। নোবেলজয়ী ড. ইউনুসকে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী উল্লেখ করে তিনি বলেন, ‘গরীবের রক্তচোষা সুদখোর ড. ইউনুসের নাগরিকত্ব বাতিল করতে হবে’।
শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে তিনি বলেন, তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারেজ চুক্তি নিশ্চিত না করে তার ভারত সফর করা উচিত হবে না।
মানববন্ধনে উপস্থিত সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার কঠোর ভাষায় বলেন, ‘রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের রায় উচ্চ আদালতেও বহাল রাখতে হবে। গয়েশ্বর মার্কা উগ্র মৌলবাদী হিন্দুদের চক্রান্তে রাষ্ট্রধর্ম বাতিল করে জামাত-জোট, হেফাজতের হাতে সরকার বিরোধী ইস্যু তুলে দেয়া যাবে না। রাষ্ট্রধর্ম বাতিলের সিদ্ধান্ত আটানব্বই ভাগ মুসলমান মেনে নেবে না’।
তিনি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরকে উদ্দেশ্য করে বলেন, তিনি পহেলা বৈশাখে হিন্দুদের মঙ্গল শোভাযাত্রা সারাদেশে সরকারিভাবে পালনের ঘোষণা দিয়েছেন যা মুসলমানদেরকে হিন্দুয়ানী উৎসব পালনে বাধ্য করার সামিল। তিনি মন্ত্রী বলে কেউ হয়ত তাকে সামনা সামনি কিছু করতে পারবে না কিন্তু পেছনে তাকে উদ্দেশ্য করে জনগন থু থু দিবে। তাই অবিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা বাঙ্গালী বা মুসলমানের সংস্কৃতি নয় বরং হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান বলেন, দেশে বিবাহ বহির্ভূত অবৈধ কুমারীমাতা উৎপাদনের চক্রান্তকারী সমস্ত এনজিওদের অপতৎপরতা রুখতে হবে। অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইন বাতিল করতে হবে। এসময় তিনি পহেলা বৈশাখের পরিবর্তে বারই রবিউল আউয়ালের ভাতা প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলাম লীগসহ সমমনা তেরটি দলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে, ‘সুপ্রীমকোর্টে মুর্তি নয়, ইসলামী নিদর্শন চাই’, ‘বাল্যবিবাহ খাস সুন্নত, বিরোধীতা করা কুফরি’, ‘বাংলাদেশ মসজিদের দেশ, মূর্তির দেশ না’ ইত্যাদি লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন দেখা যায়।

basic-bank

Be the first to comment on "সুপ্রীম কোর্টে মূর্তি নয় : আওয়ামী ওলামা লীগ"

Leave a comment

Your email address will not be published.


*