শিরোনাম

আনসার সদস্যর মৃত্যুতে পর্যটনমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকে নিশ্ছিদ্র রাখতে জীবন বিসর্জনকারী আনসার সদস্য সোহাগ আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এক শোকবাণীতে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিমান পরিবহন মন্ত্রী বলেন, মরহুম সোহাগ আলী কর্তব্যপরায়ণতা আর দেশপ্রেমের যে উদহারণ রেখে গেছেন তা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুঞ্জয়ী এ বীরের নাম মানুষের হৃদয়ে সোনার হরফে লেখা থাকবে।

basic-bank

Be the first to comment on "আনসার সদস্যর মৃত্যুতে পর্যটনমন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*