শিরোনাম

এখনও অনুমতির অপেক্ষা করছি : ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখনও অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ৭ নভেম্বর উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা শিগগিরই সমাবেশের অনুমতি দেবে। আজ সোমবার বেলা সোয়া ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সব সময় ইতিহাস অবমূল্যায়ন করে আসছে। ইতিহাসের স্বাতন্ত্র্যকে বিকৃত করছে। ৭ নভেম্বরের সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে খারাপভাবে উপস্থাপন করতে তারা একের পর এক মন্দিরে হামলা করছে। অথচ তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে।

এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকাল থেকেই দলের শীর্ষ নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জিয়ার সমাধিস্থলে জড়ো হন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। উল্লেখ্য, বিএনপি আজকের দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

basic-bank

Be the first to comment on "এখনও অনুমতির অপেক্ষা করছি : ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*