শিরোনাম

আ.লীগে জাতীয় স্বার্থ রক্ষা হবে না : বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতীয় স্বার্থ রক্ষা হবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকার স্বাধীনতা স্বার্বভৌমত্বের প্রশ্নে নির্ভিকদের ধ্বংস করার চক্রান্ত করছে।’
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আজ স্বাধীন দেশের লাল-সবুজ পতাকাকে নুইয়ে ফেলার চক্রান্ত করছে বর্তমান নতজানু সরকার। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঋজু, অকপট ও নির্ভিক ব্যক্তি এবং রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার জন্য সরকার চক্রান্ত এঁটে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু দেওয়া নেওয়ার ব্যাপারে একচোখা নীতি বজায় রাখলে বন্ধুত্বের নীতি বজায় থাকে না। আমরা চাই সমতার ভিত্তিতে বন্ধুত্ব। আওয়ামী লীগের মতো একতরফা আত্মঘাতী বন্ধুত্ব বজায় রাখলে জাতীয় স্বার্থ রক্ষা হবে না।’
অনাচারের দুষ্টু চক্র সৃষ্টি করে সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘চারিদিকে এখন সর্বত্র বিশৃঙ্খলা, অস্থিশীলতা এক বিপজ্জনক অরাজকতা। নির্বিচারে গণগ্রেপ্তার করে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বন্দি কারাগারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। সেখানে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানব বিপর্যয়।’
পুলিশের প্রশ্রয়ে বিরোধী দলের সভা, ইফতার পার্টি পণ্ড করে দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘ভোটার বিহীন সরকারের হাতে বন্দি হয়ে পড়েছে গণতান্ত্রিক অধিকার ও ক্ষমতা। বিদ্যমান আওয়ামী শাসন নির্মম ও নৃশংস। তাই এই শাসন এখন একদলীয় আগ্রাসী দুঃশাসনের অতিকায় দৈত্যে পরিণত হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স প্রমুখ ছিলেন।

basic-bank

Be the first to comment on "আ.লীগে জাতীয় স্বার্থ রক্ষা হবে না : বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*