শিরোনাম

চিংড়ির মাসালা ফ্রাই

নিউজ ডেস্ক : চিংড়িকে অনেকে বলেন জলের পোকা। মাছ হিসেবে এটাকে তারা মানতে নারাজ। তবে মাছ হিসেবে না মানলেও খাবার বেলায় না নেই কারোই। ছোট-বড় সবার প্রিয় চিংড়ি। খাওয়ার সময় চিংড়ির যে কোনো একটি পদ হলেই খুশি। তবে চিংড়ির গতানুগতিক পদের বাইরে একটি ভিন্ন পদ হলে খাবারের সুখটা একটু বেশিই বাড়ে। আজকের রান্না-বান্নায় আসুন জেনে নেই কী উপায়ে করবেন চিংড়ির মাসালা ফ্রাই।

তৈরি উপকরণ
চিংড়ি মাসালা ফ্রাই তেরি করতে যে সব উপকরণ লাগে সেগুলো হলো- খোসা ছাড়ানো চিংড়ি ৫৫০ গ্রাম,  তেল পরিমাণ মতো,  পেঁয়াজকুচি ২ কাপ,  রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, জিরাগুঁড়ো ১ চা চামচ, নারকেল কোড়া আধা কাপ, তেঁতুলের রস ২ টেবিল চামচ, ধনে পাতাকুচি ২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালী
প্রথমে রসুনবাটা, লবণ ও হলুদগুঁড়ো দিয়ে চিংড়িমাছ গুলি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখুন। এবার করাইতে তেল দিন। তেল গরম হয়ে এলে এতে পেয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামী হলে তাতে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে সোনালী করে ভেজে নিন। এবার এতে জিরোগুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, নারকেল কোড়া, তেঁতুলের রস দিয়ে কষাতে থাকুন। চিংড়ি শুকনো হয়ে এলে নামিয়ে নিন। এবার ধনেপাতা বা পুদিনা পাতার কুচি দিয়ে পরিবেশন করুন।

basic-bank

Be the first to comment on "চিংড়ির মাসালা ফ্রাই"

Leave a comment

Your email address will not be published.


*