নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টোলা গ্রামে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ৪ যুবক আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৫০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে সদরের নারায়ণপুর ইউনিয়নের টোলা গ্রামে নবনির্বাচিত ইউপি মেম্বার হুমায়ুনের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটে।
এতে হুমায়নের ছেলে সুজন ও একই এলাকার মনিরুলের ছেলে জসিম এবং সুন্দরপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরিফ ও মোনতাজের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) আহত হন বলে এলাকাবাসী জানায়।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে অভিযান শুরু করে পুলিশ। এরপর দুপুর ১টা পর্যন্ত পুলিশ ওই বাড়ি থেকে ৫০টি হাতবোমা উদ্ধার করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কাউকে আটক করতে না পারলেও এখন পর্যন্ত ৫০টি হাতবোমা উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বানাতে গিয়ে আহত ৪

Be the first to comment on "চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বানাতে গিয়ে আহত ৪"