শিরোনাম

ট্রাম্পের নিকট বিএনপির প্রত্যাশা ‘গণতন্ত্র’

নিউজ ডেস্ক : বিশ্বের সকল দেশে গণতন্ত্র যেন সমানভাবে চলে সে বিষয়ে ট্রাম্পের নিকট প্রত্যাশা রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ কথা জানান বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা তা বলতে পারবো না। তবে দেশের সবাই প্রত্যাশা করবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি গণতন্ত্র যাতে সব দেশে চলে সেজন্য কাজ করবে। মির্জা ফখরুল বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র একটি নেতৃত্বস্থানীয় দেশ, তাই গণতন্ত্র যেন সব দেশে চলে এবং ঠিক মতো কাজ করতে পারে সেজন্য প্রত্যাশা থাকবে যে যুক্তরাষ্ট্র তার ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন। যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা জনগণের মতামত সম্পূর্ণরূপে মূল্যায়ন করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে ট্রাম্প নির্বাচিত হয়েছেন।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের নিকট বিএনপির প্রত্যাশা ‘গণতন্ত্র’"

Leave a comment

Your email address will not be published.


*