নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারমান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মমদ এরশাদ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার বিকেলে এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, মিঃ ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আশা করি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে। বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Be the first to comment on "ডোনাল্ড ট্রাম্পকে এরশাদের অভিনন্দন"