শিরোনাম

লোহাগড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ দু’পাচারকারী আটক

লোহাগড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ দু’পাচারকারী আটক

নিউজ ডেস্ক : লোহাগড়ায় ৫০বোতল ফেনসিডিলসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯নভেম্বর) দুপুর ১টার দিকে লোহাগড়া থানার এসআই নজরুল ইসলামের সার্বিক সহযোগীতায় এএসআই মাসুদ আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ যশোর-কালনা সড়কের কালনা-মঙ্গলহাাঁটা বেড়ী বাঁধ নামক এলাকায় যশোর থেকে ছেড়ে আসা কালনাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল সহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছেন। আটককৃতরা হল, মাগুরা জেলার সদর উপজেলার নিজনান্দুলী গ্রামের মৃত আবু বক্কারের ছেলে আকাশ খান(২৬) ও ঝিনাইদহ জেলার সদর উপজেলার টিকারী পাড়ার আলতাফ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ দু’পাচারকারী আটক"

Leave a comment

Your email address will not be published.


*