নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্বে (নিয়মিত) ভর্তির বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১০ নভেম্বর)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU লিখে স্পেস দিয়ে ATMP লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এ ছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions, admissions.nu.edu.bd) থেকে ফল জানা যাবে।

Be the first to comment on "মাস্টার্সে ভর্তির মেধা তালিকা বৃহস্পতিবার"