নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ের প্রচারণায় দোদুল্যমান অঙ্গরাজ্যসগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে হিলারি ও ট্রাম্পের মধ্যে্ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ১৩ অঙ্গরাজ্যহকে ব্যা্টল গ্রাউন্ড বলে বিবেচনা করা হচ্ছে। এই রাজ্য গুলোর ভোটের ফলাফলেই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এটা একরকম নিশ্চিত। তাই নির্বাচনের মাত্র দুই দিন আগে শনিবার এসব রাজ্যাগুলোতে প্রচারণা চালিয়েছেন এগিয়ে থাকা দুই প্রার্থী।
এরই মধ্যে অন্যতম রাজ্য নেভাদায় ট্রাম্পের সমাবেশে রিপাবলিকান প্রার্থীর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে হুমকির ধরনটি পরিষ্কার নয়। নেভাদার রেনো শহরে ওই প্রচারণা সমাবেশে ট্রাম্প ভাষণ দেওয়ার সময় সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট তার কাঁধ ধরে তাড়াহুড়া করে তাকে মঞ্চের পেছন দিকে নিয়ে যান। অপরদিকে উপস্থিত সমর্থকদের সামনে থাকা এক শ্বেতকায় ব্যক্তির ওপর বহুসংখ্যক পুলিশ ঝাঁপিয়ে পড়ে। ওই ব্যক্তির মাথা নিচু করে মেঝের দিকে ধরে রেখে তার শরীর তল্লাশি করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তাকে পেছনে হাতমোড়া করে বেঁধে ধরে নিয়ে যায় পুলিশ।
এরপর ট্রাম্প মঞ্চে ফিরে এসে ফের বক্তৃতা শুরু করেন, এ সময় তাকে দেখে কিছু ঘটেছে বলে মনে হচ্ছিল না। এ সময় সিক্রেট সার্ভিসের দুই এজেন্ট ট্রাম্পকে সরিয়ে নেন। ঘটনাস্থলে থাকা সিএনএন এর একজন প্রত্যরক্ষদর্শী সাংবাদিক জানিয়েছন, কেউ কোনো অস্ত্র দেখেনি। এক বিবৃতিতে ট্রাম্প রেনোর সিক্রেট সার্ভিস এবং নেভাদার আইন প্রয়োগকারীদের তাদের দ্রুত ও পেশাদারি পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
নিরাপত্তা শঙ্কায় মঞ্চ থেকে নেমে গেলেন ট্রাম্প

Be the first to comment on "নিরাপত্তা শঙ্কায় মঞ্চ থেকে নেমে গেলেন ট্রাম্প"