শিরোনাম

নেত্রকোনার কৃষক কায়েস হত্যায় ৩ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : জমির বিরোধের জেরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় কৃষক কায়েস চৌধুরী হত্যামামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন – হাবিবুর রহমান ওরফে খসরু (৪৫), তার ভাই কামরুজ্জামান ওরফে কামরু মিয়া (৪০) ও গোলাম ফারুক ওরফে তানভীর (৪২)।

আদালতের অতিরিক্ত পিপি সাইফুর রহমান বলেন, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের কায়েস চৌধুরীকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দুই দিন পর নিহত কায়েসের ভাই মানিক চৌধুরী মামলা করেন। একই বছর ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি সাইফুর জানান, দণ্ডাদেশপ্রাপ্তরা সবাই নিহত কায়েসের প্রতিবেশী। রায় ঘোষণার সময় কামরু ও তানভীর আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন খসরু।

basic-bank

Be the first to comment on "নেত্রকোনার কৃষক কায়েস হত্যায় ৩ জনের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*