নিউজ ডেস্ক ॥ উপজেলার কামারগ্রামে গত ৫জুন একজন কিশোরী গণধর্ষণের শিকার হয় । এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ।
শনিবার দুপুরে সরজমিনে গিয়ে লোকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার পর কিশোরীর পিতা নড়াইল জেলা পরিষদ সদস্য ও প্রতিবেশি শেখ রিয়াজ মাহমুদ মিসাম ও লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলমকে বিষয়টি অবহিত করে স্থানীয়ভাবে মিমাংসার প্রস্তাব দেয়। তারা ঘটনাটি স্থানীয় শালিস বৈঠকে মিমাংসাযোগ্য না হওয়ায় কিশোরীর পিতাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তাদের এহেন পরামর্শে কিশোরীর পিতা ক্ষোভ প্রকাশ করেন। পরে গ্রামের কিছু কুচক্রি মহলের পরামর্শে মুল অভিযুক্ত ৪জনের সাথে রিয়াজ মাহমুদ মিসাম ও আশরাফুলের নাম অর্ন্তভূক্ত করে ছয়জনকে আসামী করে গত ১৫ জুন লোহাগড়া থানায় মামলা করেন। নড়াইল জেলা পরিষদ সদস্য শেখ রিয়াজ মাহমুদ মিসাম ও লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলমকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান মুন্সির নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার (১৯জুন) দুপুরে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল বাশার মুন্সি,সহ-সভাপতি গোলজার হোসেন ও গোলাম রসুল শেখ, সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন, যুবলীগ সভাপতি হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক কামরুল মোল্যা, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম,ইউপি সদস্য শেখ নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন, ছাত্রলীগের সভাপতি রাজু শেখ, সমাজ সেবক শেখ সালাহউদ্দিন, মনিরুল ইসলাম, আনোয়ার শেখ, সাইফুর শেখ, জিল্লুর রহমান, মোহন মুন্সি ও মুন্সি শওকত প্রমুখ।
লোহাগড়ায় ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচার’স্থানীয় আ’লীগ নেতাদের প্রতিবাদ

Be the first to comment on "লোহাগড়ায় ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচার’স্থানীয় আ’লীগ নেতাদের প্রতিবাদ"