শিরোনাম

লোহাগড়া সমাজসেবার ২০ হাজার দুস্থ ভাতা বিকাশে প্রদান

লোহাগড়া সমাজসেবার ২০ হাজার দুস্থ ভাতা বিকাশে প্রদান

নিউজ ডেস্ক ॥ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্ধ নড়াইলের লোহাগড়া উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃত ও অচল প্রতিবন্ধী প্রায় ২০ হাজার উপকারভোগীর ভাতা মোবাইল আর্থিক সেবা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা গেছে, মোবাইল আর্থিক সেবা বিকাশ’র মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপজেলার ১টি পৌরসভাসহ ১২ ইউনিয়নে ৯ হাজার ৩’শ ২৫ জনকে জনপ্রতি মাসিক ৫’শ টাকা করে বয়স্ক ভাতা, ৫ হাজার ৪’শ ১৮ জন বিধবা ও স্বামী নিগৃত মহিলা ভাতা, ৪ হাজার ৭’শ ৫৫ জনকে ৭’শ ৫০ টাকা করে অচল প্রতিবন্ধি ভাতার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে। কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই দেশের যেকোনো প্রান্ত থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন উপকার ভোগীরা। ক্যাশ আউট খরচের সাত টাকা সরকার এবং বাকি টাকা বহন করবে বিকাশ।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে কথা হয় উপকারভোগী শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের মৃত সনগোসী বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস ও লক্ষীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের কুটি বিবিসহ অনেকে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা গত মঙ্গলবার মোবাইলে টাকা পেয়েছেন। আগে ব্যাংকে গিয়ে ভাতার টাকা তুলতেন। সেখানে তাদের দীর্ঘ লাইনে থেকে টাকা তুলতে অনেক কষ্ট হতো। সারা দিন ব্যাংকে বসে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়তেন। টাকাটা তোলার পর জনপ্রতিনিধিরা তাদের ঠকাতেন। এখন বাড়িতে বসেই মোবাইলে টাকা পেয়েছি। টাকা পেয়ে সকলে বেজায় খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনা করেছেন।

লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা বলেন, গত জানুয়ারী মাসে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর স্বল্প সময়ের মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় ছুটির দিনসহ দিন-রাত কাজ করে ডাটাবেস তৈরি করায় এ সেবা ২০২০-২১ অর্থ বছরের ৩০ জুনের মধ্যে উপকারভোগীর কাছে পৌছে দেওয়া সম্ভব হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়া সমাজসেবার ২০ হাজার দুস্থ ভাতা বিকাশে প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*