রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া হাসপাতালের ৩ জন ডাক্তারসহ ৫ জনের করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যবরোটরিতে পাঠানো হয়েছিল। বুধবার সকালে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে লোহাগড়া হাসপাতালের ৩ জন ডাক্তার, ১ জন স্বস্থ্য সহকারী ও ১ জন স্বাস্থ্য কর্মীর (পোর্টার) করোনা সনাক্ত হয়েছে। তাদেরকে নড়াইলে প্রাতিষ্ঠানিক কোরাইন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
এ দিকে লোহাগড়ায় ৫জন করোনা সনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন লকডাউন ঘোষনা করে মাইকিং করেছে। উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, বিষয়টি নিশ্চিত করেছেন ।
লোহাগড়ায় ৩ ডাক্তারসহ ৫জন করোনা সনাক্ত লকডাউন ঘোষনা
লোহাগড়ায় ৩ ডাক্তারসহ ৫জন করোনা সনাক্ত লকডাউন ঘোষনা
Be the first to comment on "লোহাগড়ায় ৩ ডাক্তারসহ ৫জন করোনা সনাক্ত লকডাউন ঘোষনা"