নিউজ ডেস্ক : চিটাগাংয়ের বিপক্ষে ২৯ রানের হার দিয়ে চতুর্থ আসর শুরু করেছে বর্তমান শিরোপাধারী কুমিল্লা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা। ফলে টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে তামিম ইকবালের চট্টগ্রাম সংগ্রহ করে ১৬১ রান। জয়ের জন্যে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে কুমিল্লা সংগ্রহ করে ১৩২ রান। ফলে ২৯ রানে জয় তুলে নেয় তামিমের চিটাগাং।
যদিও ৪ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) মাঠে গড়াবার কথা থাকলেও বৃষ্টির কারণে সেদিন আর মাঠে গড়ায়নি চতুর্থ আসরের কোন ম্যাচ। দুই দিন স্থগিত রেখে অবশেষে মঙ্গলবার ০৮ নভেম্বর) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। অার সে আসরে শুরুটা ভালো হয়নি কুমিল্লার।
কুমিল্লার পক্ষে এদিন সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান করেন নাজমুল হাসান শান্ত। এই ইনিংস খেলতে শান্ত খরচ করেন ৪৪টি বল। আর হাঁকান ৬টি চারের মার। এছাড়া মারলন স্যামুয়েল ২৩, আল-আমিন ১৪ ও লিটন দাস করেন ১৩ রান।
চিটাগাংয়ের পক্ষে এদিন ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, তাসকিন আহমেদ, তিমাল মিলস ও দয়ান স্মিথ।
কুমিল্লা একাদশ : মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাশ, আশহার জায়েদি, ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, মারলন স্যামুয়েল, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ ও আল-আমিন হোসেন।
চিটাগাং ভাইকিংস একাদশ : তামিম ইকবাল, দোয়ান স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, এনামুল হক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জাহারুল ইসলাম, তিমাল মিলস, জাকির হোসেন ও নাজমুল হোসেন মিলন।

Be the first to comment on "হার দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়নদের"