শিরোনাম

২০ মিনিট দেখা যাবে ঐশ্বরিয়াকে

নিউজ ডেস্ক : অ্যায় দিল হ্যায় মুশকিল আড়াই ঘণ্টার ছবি হলেও এতে মাত্র ২০ মিনিট পর্দায় উপস্থিত থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ট্রেলারে বা গানে ঐশ্বরিয়ার যে দৃশ্যগুলি দেখানো হয়েছে তা ওই ২০ মিনিট থেকেই কাটা।

অ্যায় দিল হ্যায় মুশকিলের প্রধান চরিত্র রণবীর কাপুর ও অনুশকা শর্মা। পরিচালক করণ জোহর সেকথা আগেই জানিয়েছিলেন। তাই অনুশকা অনুপস্থিত থাকায় প্রোমোশন থেকে বাদ যেতে হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনকেও। ঐশ্বরিয়ার চরিত্রটি নাকি অতিথি শিল্পীর থেকে একটু বেশি। ছবিতে তিনি থার্ড লিড। তারও পরে ফাওয়াদ খান। তার চরিত্রটি ঐশ্বরিয়ার থেকেও ছোটো।

এখন প্রশ্ন উঠতেই পারে, এত কম সময় ধরে পর্দায় উপস্থিতি থাকা সত্ত্বেও কেন ছবিটি করলেন ঐশ্বরিয়া? কারণ, করণ জোহর। ঐশ্বরিয়া আর করণের বন্ধুত্ব বেশ ভালো। যখন দোস্তানা করেছিলেন করণ, তখনও চেয়েছিলেন প্রিয়াঙ্কার চরিত্রে ঐশ্বরিয়া অভিনয় করুন। ঐশ্বরিয়াও অরাজি ছিলেন না।

কিন্তু বাধ সাধে তার আর অভিষেকের বিয়ে। তখন অভিষেকের সঙ্গে সদ্য বিয়ে হয়েছে ঐশ্বরিয়ার। ছবির চিত্রনাট্যে ছিল, অভিষেককে নয় চরিত্রটি ভালোবাসে ববি দেওয়ালকে। এদিকে সবেমাত্র বিয়ের ফুল ফুটেছে ঐশ্বরিয়ার। এমন পরিস্থিতিতে অভিষেককে ছেড়ে ববির সঙ্গে যেতে রাজি হননি তিনি। ফলে দোস্তানা চলে যায় প্রিয়াঙ্কার কাছে।

 

basic-bank

Be the first to comment on "২০ মিনিট দেখা যাবে ঐশ্বরিয়াকে"

Leave a comment

Your email address will not be published.


*