শিরোনাম

লোহাগড়ায় ১০ টাকার চাল চুরি, জেল-জরিমানাসহ ডিলারের নামে মামলা

লোহাগড়ায় ১০ টাকার চাল চুরি, জেল-জরিমানাসহ ডিলারের নামে মামলা

নিউজ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা সংক্রমন প্রতিরোধে ঘরে থাকা হৃতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আর সেই চাল কেনার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা ও চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরের চালের ডিলার আশরাফ আলী মরণমোড়ের দোকানঘর থেকে বুধবার দুপুরে পার্শ¦বর্তী বাবরা গ্রামের ভ্যান চালক শহীদ খাঁ’র কাছে ১৫’শ টাকায় পঞ্চাশ কেজি চাল বিক্রি করেন। শহীদ ওই চাল আড়পাড়া গ্রামের জবদুল জমাদ্দার ও একই গ্রামের রজিবর শেখের কাছে অধিক লাভে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল ওই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রিত ৫০ কেজি চাল জব্দ করে অভিযুক্ত ৩ জনকে আটক করেন। এ সময় ডিলার আশরাফ আলী কৌশলে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহীদ খাঁ’কে ৩ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং চাল কেনার অপরাধে অপর অভিযুক্ত জবদুল জমাদ্দার ও রজিবর শেখকে পৃথকভাবে ২৫’শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অমানুল্লাহ আল বারী ও এসআই জয়নুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখী ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রি করার অপরাধে পলাতক ডিলার আশরাফ আলীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের ও চাল কেনার অপরাধে তিনজনকে জেল-জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত ডিলার আশরাফ আলী উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান শুক্রবার দুপুরে ডিলারের নামে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ১০ টাকার চাল চুরি, জেল-জরিমানাসহ ডিলারের নামে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*