শিরোনাম

সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে ডাকাতি

নিউজ ডেস্ক :  সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার বারৈয়াঢালা মহালংকা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালংকা গ্রামে পুলিশের ড্রেস পরিহিত ২০/২৫ জনের সংর্ঘবদ্ব ডাকাত দল প্রথমে মুক্তিযোদ্ধা নূর আলমের বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালি-গালাস করে ভাতিজা নয়নকে খুজতে থাকে। বিষয়টি মুক্তিযোদ্ধার কাছে সন্দেহ হয়। পরে ডাকাত দল ঘরের বিভিন্ন ঘর তল্লাসি করে মূল্যাবান জিনিস-পত্র নিয়ে যায়। এরপর একই এলাকার আলমগীর, আকতার ও শরীফের ঘরে ডাকাতদল ডাকাতি করে ঘরে থাকা স্বর্ণ-অলংকার ও মূল্যাবান জিনিস-পত্র নিয়ে যায়। মাঝে কিছু দিন ডাকাতি বন্ধ থাকলেও ডাকাত দল সুকৌশলে নতুন ধরণের পদ্বতি পাল্টে ডাকাতি শুরু করেছে বলে এলাকাবাসির অভিযোগ।

basic-bank

Be the first to comment on "সীতাকুন্ডে পুলিশের ড্রেস পরে ডাকাতি"

Leave a comment

Your email address will not be published.


*